আমার পঠিত ব্লগ সমুহ

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

দ্রুত গণিতের কিছু কৌশলঃ ৩য় পর্ব

 
সেদিন বসে বসে একটি উপন্যাস পড়ছি, তখন আমার ভাগনে নিলয় হঠাৎ এসে হাজির। ও আসলে আমি একটু সংকিত থাকি, হুটহাট প্রশ্ন করে বসে আমাকে। কখনো গণিত নিয়ে, কখনো বিজ্ঞান নিয়ে, কখনোবা সাধারণ জ্ঞানের। ওদের বাসা থেকে ১০ মিনিটেই হেঁটে আমাদের বাসায় আসা যায় বলে প্রায় প্রতিদিনই ও মামার বাড়ি বেড়াতে আসে। নিলয় আমার সামনে এসে দাঁড়াতেই আমি বইটি বন্ধ করে ওর দিকে তাকালাম। মনে মনে ওর প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে গেছি। শুধু বুঝতে পারছি না আজকের প্রশ্নের বিষয় বস্তু কি হবে।

উত্তর আগেই জানা ১০৮৯

আমি : কি নিলয়, কিছু বলবা?
নিলয়: “মামা আজকে আমি তোমাকে একটা অংকের জাদু দেখাবো।”
আমি একটু গম্ভীর (যদিও মনে মনে খুশি কারণ, আজকে অন্তত কঠিন কোনো প্রশ্নের মুখে পরতে হচ্ছে না।) হয়ে বললাম – “বেশ দেখাও।”
নিলয় আমার হাতে একটা খাতা কলম ধরিয়ে দিয়ে বললো : – “তুমি এখানে একটা অংক করবে, যার উত্তর অলরেডি আমি বাসা থেকে লিখে নিয়ে এসেছি। উত্তরটি আমার পকেটের এই কাগজে লেখা আছে। তাহলে শুরু করি?”
আমি বললাম – শুরু করো।
নিলয় বলো : তিন আংক বিশিষ্ট্য একটি সংখ্যা লিখো যাদের প্রথম ও শেষ সংখ্যার মাঝে অন্তত্য ২ পার্থক্য আছে। সংখাটা আমাকে বলো না বা দেখিও না।
আমি কাগজে ১০৩ লিখে বললাম – তারপর?
নিলয় বললো : এবার তোমার লেখা সংখ্যাটিকে উল্টো করে লিখো।
আমি কাগজে ১০৩ এর উল্টো ৩০১ লিখে বললাম – তারপর?
নিলয় বললো : এবার তোমার লেখা সংখ্যা দুটির বড়টি থেকে ছোটটি বিয়োগ করো।
আমি (৩০১-১০৩) = ১৯৮ বের করে বললাম – তারপর কি করতে হবে নিলয়?
নিলয় বললো : এবার বিয়োগফলটিকে আবারও উল্টো করে লিখে বিয়োগফলটির সাথে তা যোগ করে ফেলো।
আমি কাগজে লিখলাম (১৯৮+৮৯১) = ১০৮৯
এবার নিলয় ওর পকেট থেকে একটি ভাজ করা কাগজ আমার হাতে তুলে দিলো। আমি কাগজটির ভাজ খুলে দেখি সেখানে লেখা রয়েছে আমার উত্তর – ১০৮৯। অবশ্য নিলয়ের উত্তরটি দেখে আমি অবাক হইনি, কারণ আমিও জানতাম উত্তর ১০৮৯ই হবে।
এবার আসল কথা বলি, এই একই কাজ করে আপনিও যেকাউকেই চমকে দিতে পারবে যদি তাদের এই বিষয়টি জানা না থাকে।
ABC-CBA = DEF
DEF+FED = ১০৮৯

উপরের যোগ-বিয়োগ গুলি একটু লক্ষ্য করুন। উপরের অক্ষরগুলিতে ABC এর জন্য যেকোনো মান নিয়ে কাজ করলেই উত্তর সর্বদাই ১০৮৯ হবে। তবে A ও C এর মানের পার্থক্য অবশ্যই এক এর বেশি হতে হবে। বিশ্বাস না হলে আরেক বার চেষ্টা করে দেখুন-
৩৯১-১৯৩ = ১৯৮
১৯৮+৮৯১ = ১০৮৯।
প্রতিবার উত্তর সেই একই হবে।
নিলয় যেখাবে আগেই উত্তর লিখে রেখে আমাকে চমকে দিতে চেয়েছিলো তেমনি আপনারাও আপনাদের পরিচিতদের সেই ভাবে উত্তর আগেই লিখে রেখে চমকে দিতে পারবেন।

শনিবার, ১৮ জুন, ২০১১

জাফর ইকবাল স্যারের ৮০টি বইয়ের ডাউনলোড লিঙ্ক

গল্প-টল্প লখতে পারি না, তাই কপি-পেস্ট মার্কা একটা পোস্ট দিলাম

অনেকগুলা পোস্ট আছে জাফর ইকবাল স্যারের বইগুলো নিয়ে, কোন পোস্টে নেটে আছে এমন সবগুলো বইয়ের লিঙ্ক নাই, আবার মুল সার্ভারের লিঙ্ক ও দেয়া নাই। নেটে আছে এমন সবগুলো বইয়ের মুল সার্ভারের লিঙ্ক এখানে-

সায়েন্স ফিকশনঃ
প্রডিজি
টুকুনজিল
ইকারাস
বিজ্ঞানী অনিক লুম্বা
বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার
প্রজেক্ট নেবুলা
বেজি
কপোট্রনিক সুখ-দুঃখ
মহাকাশে মহাত্রাস
ক্রুগো
ওমিক্রনিক রূপান্তর
পৃ
ট্রাইটন একটি গ্রহের নাম
একজন অতিমানব
নয় নয় শুন্য তিন
মেতসিস
ইরন
অবনীল
ফোবিয়ানের যাত্রী
ত্রাতুলের জগত
ত্রিনিত্রি রাশিমালা
যারা বায়োবট
আমরা ও ক্র্যাব নেবুলা
অন্ধকারের গ্রহ
অক্টোপাশের চোখ
জলমানব
ফিনিক্স
সুহানের স্বপ্ন
নিঃসঙ্গ গ্রহচারী
সিস্টেম এডিফাস
রবোনগরী
রুহান রুহান
রবোনিশি

গল্পঃ
দিপু নাম্বার টু
হাত কাটা রবিন
বুবুনের বাবা
আমার বন্ধু রাশেদ
রাশা
আমি তপু
নাটবল্টু
মেকু কাহিনী
লিটু বৃত্তান্ত
টুকি ও ঝা এর (প্রায়) দুঃসাহসিক অভিযান
লাবু এলো শহরে
রাজু ও আগুনালীর ভুত
কাজলের দিনরাত্রি
মেয়েটির নাম নারিনা
নিতু আর তার বন্ধুরা
তিন্নি ও বন্যা
বকুলাপ্পু
কাবিল কোহকাফি
ছায়ালীন
বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর
দলের নাম ব্ল্যাক ড্রাগন
দুষ্টু ছেলের দল
স্কুলের নাম পথচারী
ছেলেমানুষী
টি-রেক্স এর সন্ধানে
ব্যাঙ্ক ডাকাত
বৃষ্টির ঠিকানা
সঙ্গীসাথী পশু পাখি

গনিত ও অন্যান্যঃ
থিওরী অব রিলেটিভিটি
কোয়ান্টাম মেকানিক্স
গনিতের মজা, মজার গনিত
দেখা আলোর না দেখা রুপ
প্রোগ্রামার

ছোট গল্পঃ
স্বপ্ন
জন্মদিন
একটি মৃত্যুদণ্ড
ছয়টি মজার ঘটনা

ভুত/ব্ল্যাক ম্যাজিকঃ
ও
প্রেত
দানব
পিশাচিনী


ইতিহাস , কলাম ও অন্যান্যঃ
মুক্তিযুদ্ধের ইতিহাস
নিঃসঙ্গ বচন
বৈশাখের হাহাকার
আধুনিক ঈশপের গল্প
সবুজ ভেলভেট

আত্নজীবনীঃ
রঙ্গীন চশমা

জেনে নিন Windows এর কিছু জরুরী Shortcut

আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কিছু Shortcut পদ্দতি ব্যবহার করে থাকি, যা আমাদের অনেক সময়ের অপচয় রোধ করে ফলে আমাদের কাজ করার গতি অনেক বৃদ্ধি পায়। যদি প্রয়োজন হয় তাহল দেখে নিতে পারেন নিছের Shortcut গুলো।

Win === Press windows key to open start menu
Win+R ==Apply to open Run dialog box
Win+M === Apply to minimize all opened
Win+Shift+M ====Apply to maximize all opened windows
Win+L ====Press keys to lock keyboard in windows XP
Win+E ====Press keys to open My Computer

Win+F ====Apply to open search options
Win+U ===Apply keys to open Utility Manager
Win+D ===view desktop/minimize all windows
Win+F1 ===To view the detail windows help page
Win+Pause == To view the System Properties dialog box
Win+Tab === Move through taskbar programs
Win+F+Ctrl ===Apply to open search for computers
Alt+Tab ====Move through opened windows programs
Alt+F4 === Press keys to close active windows program
Alt+Enter ====Apply to open properties of selected item
Alt+ SPACEBAR ====Open the system menu of active window
Alt+ SPACEBAR +N ==Press keys to minimize the active program
Alt+ SPACEBAR +R === Press keys to restore the active program
Alt+ SPACEBAR+C ===Press keys to close the active program
Alt+ SPACEBAR+X===Press keys to maximize the active program
Alt+ SPACEBAR+M ===Press keys to move the active program
Ctrl+Alt+Delete ===Apply to open windows task manager
Ctrl+Shift+Esc ===Apply to open windows task manager
Ctrl+Esc ====Press keys to open start menu
Shift =====Shift key to prevent CD from automatically playing
Shift+Delete ====To delete items permanently

শনিবার, ১১ জুন, ২০১১

জিপি'র গ্রাহকরা মাসে সবোর্চ্চ ১০০০ টাকায় ৩০ জিবি ডাউনলোড করুন



চিত্রঃ জিপি'র সংযোগ ব্যবহার করে গড়ে ৩০ কেবিপিএস স্পিডে ডাউনলোড চলছে।

এর আগের পোস্টগুলোয় গ্রামীণফোনের জালিয়াতি বিষয়ে কিছুটা আলোকপাত করেছিলাম। কোন লাভ হয় নি। উল্টো আমাকে অনেক লাঞ্ছনা সইতে হয়েছে, যা এখানে আলোচনা করতে চাই না।
আমার মতো ভুক্তভোগীদের জন্য যারা জিপি'র তথাকথিত FAIR USAGE POLICY (FUP) জালে আটকা পড়ে মাসে মাসে ৯৭৭ টাকা গচ্চা দিচ্ছেন তাদের জন্য একটা সুখবর দিতে চাই।

আমি নিজে জিপির ৮টা পোস্ট পেইড লাইন ইউস করি। জিপির তথাকথিত FAIR USAGE POLICY(FUP) এর জালে আটকা পড়ে কয়েকমাসে ৯৭৭ টাকা গচ্চা দেয়ার পর আমি নিজেই এই জাল হতে বের হওয়ার একটা সাময়িক উপায় বের করেছি।

বর্তমানে আমার ৬টি পোস্টপেইড সিম সচল রয়েছে এবং ২টিকে আপদকালীন বিপদ মোকাবেলার জন্য রিজার্ভ রেখেছি। ৬টি পোস্ট পেইড সিম ব্যবহার করলেও আমার মাসিক খরচ কিন্তু ওই ৯৭৭ টাকার মধ্যেই থাকছে।

আমার কথা শুনে খুব অবাক হচ্ছেন নাকী? নাকী বিশ্বাস হচ্ছে না? এটা একদম সহজ। তবে খুব সাবধান এবং কৌশল অবলম্বন করলেই আপনিও অনায়াসে এই সুবিধা নিতে পারবেন।

বিশ্বাস না হবারই কথা। যারা জিপি'র পি-২ প্যাকেজ ইউস করেন তারা অন্য কোথাও সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই ব্লগে হাজির হোন এবং উপকৃত হলে অবশ্যই জানাতে ভুলবেন না। উপকৃত হবার পরও আপনি যদি পোস্টারকে না জানান তাহলে এ ধরনের পোস্ট দিতে কেউ-ই উৎসাহ পাবেন না। এবার উপায় বা কৌশলটা জানাই-

আপনার ডাউনলোডের ক্ষমতা ও ধরনের উপর নির্ভর করছে আপনি কয়টা সিম কিনবেন। তবে অত্যাধিক ডাউনলোডের কারণে (প্রতিদিন গড়ে ১ জিবি) ৫-৭ দিনের মধ্যেই আমার পি-২ সংযোগে FAIR USAGE POLICY (FUP) প্রয়োগ শুরু করে দেয় জিপি। আর এ কারণেই প্রতি ৫ দিনে একটি সিম হিসেবে ৩০ দিনের জন্য আমি ৬টি সিম কেনার প্রস্তাব করছি।

১) যে কোন জিপি সেন্টার হতে আপনি একসাথে ৬টি (কমপক্ষে) পোস্টপেইড সংযোগ ক্রয় করুন
২) সিমগুলোতে অনেপনীয় সরু কলম দিয়ে একটা সিরিয়াল নং দিয়ে রাখুন
৩) একটা নিরাপদ জায়গায় ডেটা সংরক্ষণ করুন কোন নম্বরের সিমটি কবে থেকে পি-২ লাইন চালু করছেন।
৪) এবার যে কোন একটা নম্বরে পি-২ সার্ভিস একটিভেট করুন (মেসেজ অপশনে গিয়ে P2 লিখে পাঠিয়ে দিন 5000 নম্বরে।
৫) মডেমের ডেটা কাউন্ট স্ট্যাটাসে গিয়ে রিস্টার্ট দিয়ে ডেটা কাউন্ট শূন্য থেকে অর্থাৎ রিসেট করে নিন। এতে কতখানি ডেটা ইউস করে ফেললেন তার হিসাব পেতে সুবিধা হবে।
৬) ব্যাস, চালু হয়ে যাবার পর আপনি সমানে ডাউনলোড করুন, নিজের পিসি অফ থাকলে প্রয়োজনে কোন বন্ধুকে দিন অবিরাম ডাউনলোড করার জন্য। লক্ষ রাখবেন যতো দ্রুত ৫ জিবি শেষ করতে পারবেন আপনার ততো লাভ।
৭) জিপি'র যে গতি তাতে সবোর্চ্চ ব্যবহার করতে পারলে ৫/৬ দিনে ৫ জিবি শেষ করা সম্ভব।
৮) যখন আপনি নিশ্চিত হলেন আপনার ৫ জিবি শেষ হয়েছে এবং আপনি জিপি'র FAIR USAGE POLICY (FUP) প্রেমে পড়েছেন! তখন আর দেরি না করে সাথে সাথে মেসেজ অপশনে গিয়ে Cancel লিখে 5000 নম্বরে পাঠিয়ে দিন।
৯) জিপি'র খেলা শেষ, এবার আপনার খেলা শুরু। আপনি ২য় সিমটি মডেমে লাগিয়ে ৪ নম্বরের কৌশলমতো পি-২ সার্ভিস একটিভেট করুন। এবং আগেরটার মতো ব্যবহার করুন।

আপনি এভাবে প্রতিটি সিম আপনার প্রয়োজন মতো কাজে লাগান।

সতর্কতাঃ
ক) যদি রেগুলার ব্যবহার না করেন তাহলে সিম একটিভেট করার প্রয়োজন নেই
খ) কোন সিম কত তারিখে চালু করছেন তার সঠিক হিসেব রাখবেন
গ) প্রতি ৩০ দিনের মধ্যে আপনি মাত্র ১ বার (৫ জিবি ডেটা) পি-২ একটিভেট করতে পারবেন। তবে FAIR USAGE POLICY (FUP) এর প্রেমে না পড়লে যতোবার ইচ্ছে আপনি ইচ্ছেমতো পি-২ প্যাকেজ চালু এবং বাতিল করতে পারবেন

কীভাবে আপনার খরচ মাসে ৯৭৭ এর মধ্যেই সীমাবদ্ধ থাকল?

এবার রহস্যভেদ করে দিই-

জিপি ওদের সফটঅয়ারে যেভাবে প্রোগ্রাম সাজিয়েছে সে হিসেবে জিপি'র পোস্ট পেইড পি-২ প্যাকেজের গ্রাহকদের বিল হিসেব করা হয় দৈনিক ব্যবহারের ভিত্তিতে অর্থাৎ মাসে ভ্যাটসহ ৯৭৭ টাকা হলে দৈনিক ভাড়া হবে ৩২.৫৬ টাকা। এবং জিপি দৈনিক ৩২.৫৬ টাকা হিসেবেই গ্রাহকদের বিল তৈরি করে। এতে কী দাঁড়াল?
৫ দিন ব্যবহার করলেন 5 x 32.56 = 163 টাকায় পেলেন ৫ জিবি ডাউনলোড সুবিধা!
কী, মাথায় ঢুকেছে? একদম সহজ অংক।
এবার হিসেব করে দেখুনতো ৩০ দিনে ৩০ জিবি (নির্ভর করবে আপনার ডাউনলোড করার শক্তি সামর্থের উপর) ডাউনলোড করার পর আপনার খরচ কত দাঁড়াল?

আরও তথ্যঃ
বর্তমানে জিপি'র পোস্টপেইড সংযোগে কোন মাসিক লাইন রেন্ট নেই।

তাই আর দেরি কেন? কাজে লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না।

তাজমহলঃ লুকানো সত্য??


undefined
শ্বাশত ভালবাসার অনন্য নিদর্শন- তাজমহল। মোঘল স্থাপত্যের এই অনন্যশৈলীর মাধ্যমে মানব হৃদয়ের ভালবাসার যে বহিঃপ্রকাশ ঘটেছে তা সত্যিই প্রশংশনীয়।
মনুষ্য সৃষ্ট পৃথিবীর সাতটি বিস্ময়ের একটি এ তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায়, যমুনা নদীর তীরে অবস্থিত। এ বিস্ময়ের সৌন্দর্যের বর্ণনা যেকোন ভাষাতীত।


তাজমহলঃ পেছনের কাহিনী
তাজমহল তৈরি করেন মোঘল সম্রাট আকবরের দৌহিত্র সম্রাট শাহজাহান, তাঁর প্রিয়তম স্ত্রী আরজুমান্দ বানু বেগমের (মমতাজ মহল নামেই বেশি পরিচিত) স্মৃতিস্তম্ভ হিসেবে। মমতাজ মহল ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। মমতাজ মহল ১৬৩১ সালে মাত্র ৩৯ বছর বয়সে বুরহানপরে ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রী হারানোর শোকে মুহ্যমান শাহজাহান তাঁর প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালবাসার এই অপরূপ নিদর্শন।


সম্রাট শাহজাহান

undefined
মমতাজ মহল

তাজমহলের নির্মান শুরু হয় ১৬৩২ সালে; মমতাজের মৃত্যুর এক বছর পর। ২০ হাজারের বেশি শ্রমিকের প্রচেষ্টায় ১৬৪৮ সালে, মমতাজের মৃত্যুর ১৭ বছর পর গম্বুজ গুলোর নির্মান কাজ শেষ হয়; যদিও পুরো কাজ শেষ হয় ১৬৫৩ সালে। শুধু মানুষ নয়; এ মহান কীর্তির ভাগিদার ১০০০ হাতী, যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল।

undefined
তাজমহল (১৮৬০ সালে তোলা)

স্থাপত্যশৈলী
পুরো তাজমহল ১৮০ ফুট উঁচু যার প্রধান গম্বুজটি ২১৩ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া এবং এর চারপাশে চারটি মিনার আছে যার প্রতিটির উচ্চতা ১৬২.৫ ফুট। পুরো কমপ্লেক্সটির আকার ১৯০২X১০০২ ফুট। শুধু তাজমহলটি ১৮৬X১৮৬ ফুট মার্বেল পাথরের উপর নির্মিত। এর প্রধান প্রবেশদ্বার ১৫১X১১৭ ফুট চওড়া এবং ১০০ ফুট উঁচু।
তাজমহল নির্মানের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর, চীন থেকে সবুজ পাথর, তিব্বত থেকে স্বচ্ছ ও নীল পাথর এবং শ্রীলংকা থেকে নীলমনি। তাছাড়া ভারত, পাকিস্তান, পারস্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৮ রকমের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপত্য।
• তাজমহলের প্রধান ডিজিইনার হলেন ইরানের বিখ্যাত স্থপতি ওস্তাদ মুহাম্মদ আফেনদি।
• গম্বুজগুলো ডিজাইন করেন ইসমাইল আফেনদি
• লাহোরের কাজিম খান ছিলেন প্রধান স্বর্ণকারক
• দিল্লির চিরঞ্জীলাল হলের প্রধান ভাস্কর
• ইরানের আমানত খান হলেন খোদাই শিল্পী

undefined
তাজমহলের প্রধান প্রবেশদ্বার

undefined
তাজমহলের অভ্যন্তর

বিস্ময়কর গম্বুজঃ
তাজমহলের গম্বুজগুলো হল অন্যতম মনোমুগ্ধকর বস্তু।গম্বুজের সাদা মার্বেল গুলো সূযোর্দয়ের সময় গোলাপি আভা ছড়ায়। গোধুলিতে অপসৃয়মান সূর্যের বিভিন্ন রঙের আলো প্রতিফলন করে। আর রাতের বেলা পূর্ণিমার আলোয় গম্বুজগুলো যেন মুক্তোর মত চকচক করে। ভরা পূর্ণিমার ভালবাসার এ মহাস্থাপনা সোনালি আর নীল আলোয় লুকোচুরি খেলে। আর কুয়াশা মাখা দিনে ভালবাসার এ স্তম্ভ যেন মেঘের গায়ে ভেসে বেড়ায়। প্রচলিত আছে, গম্বুজগুলো থেকে যে রঙ-বেরঙের আলোর ছটা বিচ্ছুরিত হয় তা নারীর আবেগ ও অনুভুতিকেই প্রকাশ করে।

undefined
যমুনার কোল ঘেঁষে....

undefined
সূর্যাস্তের আলোয় রক্তিম তাজমহল

আরো কিছু তথ্যঃ
• মমতাজ মহল মারা যাওয়ার পর প্রথম তাঁকে সমাহিত করা হয় জয়নাবাদ বাগানে। ৬ মাস পর তাঁকে পুনরায় সমাহিত করা হয় আগ্রার তাজমহলে (তখনও তাজমহল নির্মিত হয়নি)।
• মমতাজ মহলের সমাধিস্থলে আল্লাহতায়ালার ৯৯ নাম খোদাই করা আছে।
• সম্রাট শাহজানের সমাধিতে খোদাই করা তাঁর মৃত্যু দিবস-- ২৬ শে রজব দিবাগত রাত্রি, ১০৭৬ হিজরি।
• ইতিহাস বলছে তাজমহল তৈরিতে সম্রাট শাহজাহানকে সেই সময়ের হিসাবে ৪১১ লাখ ৪৮ হাজার ৮২৬ রুপী ৭ আনা ৬ পয়সা গুনতে হয়েছিল।
• ভারতবর্ষে এ গল্প এখনও প্রচলিত যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মানের পর নির্মান শ্রমিকদের হাতের কবজি কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে ধরিত্রীতে দ্বিতীয় তাজমহল তৈরি না হয়।
• মমতাজ মহলের মৃত্যুর পর সম্রাট শাহজাহান দুই বছর শোক পালন করেন, বেশিরভাগ সময় রাজকর্ম বাদ দিয়ে সম্পূর্ণ একা থাকতেন। এর পর তাঁর পুত্র আওরঙ্গজেব সিংহাসনে আরোহন করেন এবং শাহজাহানকে আগ্রার কেল্লায় বন্দী করেন। বন্দী অবস্থায় কেল্লা থেকেই তিনি তাজমহলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন এবং বন্দী দশাতেই তাঁর মৃত্যু হয়। প্রিয়তমা মমতাজ মহলের সমাধির পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
• যদি আপনার প্রিয়জনকে নিয়ে তাজমহল ভ্রমণ করতে চান তাহলে পূর্ণিমার রাতে তাজমহল দর্শন করতে ভুলবেন না। রাতের জোছনা মাখা তাজমহলের রূপ, সোনায় মোড়ানো গম্বুজ আর সবুজ চাদরের লনের তুলনা এ ধরিত্রীর কারো সাথে সম্ভব নয়।

undefined
এইখানেই ঘুমিয়ে আছেন সম্রাট শাহজাহান এবং তার প্রিয় "তাজ"


তাজমহলঃ লুকানো সত্য??
উপরে যা বললাম তা কমবেশি সবাই জানেন। কিন্তু এবার একটু নড়েচড়ে বসুন। কারন এখন যা বলতে যাচ্ছি তা হয়ত অনেকের কাছেই নতুন ও অন্যরকম মনে হতে পারে।

আমাদের চেনা-জানা তাজমহলের ইতিহাসকে চ্যালেঞ্জ করে বসেন প্রফেসর পি.এন. অক (Professor P.N. Oak-- Taj Mahal: The True Story বই এর লেখক)। তিনি দাবী করেন যে তাজমহল বেগম মমতাজ মহলের সম্মানে নির্মিত প্রেমের সমাধিস্থল নয়; বরং এটা প্রাচীন দেবতা শিব (যাকে আগে বলা হত “তেজ মহালয়”) এর মন্দির যেখানে আগ্রার রাতপুতরা পূজা অর্চনা করত!! পরে শাহজাহান একে তাঁর মৃত স্ত্রীর স্মরণে স্মৃতিশালা হিসেবে গড়ে তোলেন।

ইতিহাস অনুসন্ধানে তিনি দেখতে পান যে শিব মন্দিরটি সম্রাট শাহজাহান অন্যায়ভাবে জয়পুরের মহারাজার (জয় সিং) কাছ থেকে দখল করেন। সম্রাট শাহজাহান তাঁর নিজস্ব দিনপঞ্জীতেও (বাদশাহনামা) উল্লেখ করেছেন যে, জয় সিং এর কাছ থেকে আগ্রার এক চমৎকার প্রাসাদোপম ভবন মমতাজ মহলের সমাধিস্থলের জন্য বেছে নেয়া হয়। এবং এর জন্য জয় সিংকে অনত্র জমিও দেয়া হয় সম্রাট শাহজাহানের পক্ষ থেকে।

“তাজমহল” নাম নিয়েও প্রফেসর অক সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, মোগল আমল (এমনকি সম্রাট শাহজাহানের আমলেও) দলিলাদি ও কোর্টের নথিপত্রে কোথাও “তাজমহল” নাম উল্লেখ নাই! তাছাড়া ওই সময়ে কোন মুসলিম দেশে কোন প্রাসাদ/ভবনের নাম “মহল” রাখার প্রচলন ছিল না!
তাজমহল নাম এসেছে মমতাজ মহল থেকে---এটাও তাঁর কাছে যুক্তিযুক্ত মনে হয়নি দুইটি কারনে। প্রথমতঃ তাঁর প্রকৃত নাম কখনই মমতাজ মহল ছিল না। দ্বিতীয়তঃ কেউ কারো নামে কোন প্রাসাদের নামকরন করতে চাইলে তার নামের প্রথম দুই অক্ষর বাদ দিয়ে (মমতাজ থেকে “মম” বাদ দিয়ে তাজ) নাম রাখবেন--এটাও সহজে মেনে নেয়া যায়না।

তিনি আরো বলেন, মমতাজ আর শাহজাহানের ভালবাসার গল্প মুলতঃ রূপকথা যা ওই সময়ের লোকদের মুখ থেকে সৃষ্ট; কারন ওই সময়কার কোন সরকারী নথিপত্রে বা গ্রন্থে মমতাজ-শাহজাহানের প্রেমের কথা উল্লেখ নাই।

পাশাপশি প্রফেসর অক কিছু ডকুমেন্ট উপস্থাপন করেন যা প্রমাণ করে তাজমহল শাহজাহান শাসনামলের নয়!-
১। নিউ ইয়র্কের আর্কিওলজিস্ট মারভিন মিলার (Marvin Miller) যমুনা নদীর তীর সংলগ্ন তাজমহলের দেয়ালের নমুনা পরীক্ষা করে তাতে যে কার্বন পাওয়া যায় তা সম্রাট শাহজাহনের শাসনামলেরও ৩০০ বছরের পুরনো!
২। ইউরোপিয়ান পর্যটক যিনি ১৬৩৮ সালে আগ্রা ভ্রমন করেন (মমতাজ মারা যাওয়ার মাত্র সাত বছর পর) তিনি তার গ্রন্থে সেসময় তাজমহল তৈরির কোন সূত্র উল্লেক করেননি।

প্রফেসর অক তাজমহলের স্থাপত্যশৈলীর কিছু অসামঞ্জস্যতার কথা তুলে ধরে বলেন যে তাজমহল মুলতঃ হিন্দু মন্দির ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন তাজমহলের অনেক কামরাই শাহজাহানের আমল থেকেই তালবদ্ধ করে রাখা হয়েছে যা এখনও জনসাধারনের অজানা রয়ে গেছে। প্রফেসর অক দৃঢ়তার সাথে দাবী করেন যে ওই কামরাগুলোর একটাতেই আছে দেবতা শিবের মস্তকবিহীন মূর্তি যা সচরাচর হিন্দুদের মন্দিরে দেখা যায়।

ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাতের আশংকায় ইন্দিরা গান্ধির সরকার প্রফেসর অকের বই বাজার থেকে উঠিয়ে নেয় এবং ভারতে এর প্রকাশনা বন্ধ করে দেয়।
...থাকুক কিছু রহস্য, রহস্য আছে বলেই তাজ হয়ত আজ এত সুন্দর...!!

সবশেষে তাজমহল প্রেমীদের কাছে একটি "বলুন দেখি" টাইপ প্রশ্নঃ
তাজমহলের কোন পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে??
--উত্তর/দক্ষিণ/পুব/পশ্চিম